সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মিন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের শোকজের জবাব দাখিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি
বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের শোকজের জবাব দাখিল করেছেন সংশ্লিষ্ট আইনজীবী। বুধবার (১৫ জানুয়ারি) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে শোকজের জবাব দাখিল করেন মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম।

এ বিষয়ে অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম বলেন, মিন্নির জামিন বাতিলের বিষয়ে রাষ্ট্রপক্ষ যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ হয়রানিমূলক এবং অবিশ্বাসযোগ্য। আমি আদালতের শোকজের জবাব আদালতে দাখিল করেছি। আশা করি আদালত জবাবে সন্তুষ্ট হয়ে মিন্নির জামিন বহাল রাখবেন।

এদিকে বুধবার সকালে এ মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের সাক্ষ্যগ্রহণের জন্য সাক্ষীদের ডাকা হলেও তারা যথা সময়ে উপস্থিত হতে পারেননি। এ জন্য আদালতে সাক্ষ্যগ্রহণ বিলম্ব হচ্ছে।

অন্যদিকে রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক উভয় আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত থাকায় কারাগারে থাকা এ মামলার প্রাপ্তবয়স্ক আট আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ। আদালতে উপস্থিত হয়েছেন এ মামলায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। তবে শিশু আদালতে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম বিকেলে শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তাই শিশু আসামিদের এখনো আদালতে হাজির করেনি পুলিশ। তারা বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নিহত রিফাতের বন্ধু মঙ্জুরুল আলম জন, স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জাকারিয়া বাবু আর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেবেন নিহত রিফাতের একমাত্র বোন ইসরাত জাহান মৌ, চাচা আব্দুল আজিজ শরীফ ও আব্দুল লতিফ শরীফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মিন্নির জামিন কেন বাতিল হবে না- মর্মে আদালতের শোকজের জবাব দাখিল

আপডেট সময় : ০৯:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০