সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:৪২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
রাজশাহীর পুঠিয়ায় ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পবা হাইওয়ে শিবপুরহাট ফাঁড়ি পুলিশ।
সোমবার ভোর ৫ টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর হাট কলাহাটা নামক স্থানে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৩৮৮৭) থেকে ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, নামোকালিগঞ্জ এলাকার মফিজ উদ্দিনের ছেলে আবু সাইদ (৩৭) এবং তেলকুপি এলাকার রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি (২৫) দুজনেই শিবগঞ্জ উপজেলার ।
পবা হাইওয়ে পুলিশের শিবপুরহাট ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, সকালে উপজেলার শিবপুর কলাহাটা নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের যাত্রীকে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২৪৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।


























