সংবাদ শিরোনাম ::
কোনাবাড়ীতে একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ২২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:::কোনাবাড়ীতে একটি গার্মেন্টসে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কোনাবাড়ী থানার জরুন এলাকায় ইসলাম গার্মেন্টসে এ অগ্নিকাণ্ড ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুনুর রশিদ জানান, ইসলাম গার্মেন্টসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়দেবপুর, কালিয়াকৈর ও ডিবিএলসহ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। এরপর তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।


























