সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে চেয়ারম্যান ও দুই সদস্যসহ পাঁচজনকে শোকজ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক:: ধর্ষণচেষ্টার মামলা বিচারাধীন থাকা অবস্থায় আপোস মীমাংসা করায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও দুই সদস্যসহ পাঁচজনকে শোকজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মামলার ধার্য তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আপোস মীমাংসার কাগজপত্র জমা দেন আসামিরা।

এতে আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ সালিশকারিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে বিচারাধীন মামলার মীমাংসার বিষয়ে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ প্রাপ্তরা হলেন- বানারীপাড়া ছয় নম্বর বাইশারী ইউনিয়নের চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ, ইউপি সদস্য আব্দুস ছালাম, মহিলা ইউপি সদস্য রেহানা বেগম। এছাড়া অপর দু’জন হলেন একই এলাকার বাসিন্দা খায়রুল ইসলাম ও আলমগীর হোসেন।

আদালত সূত্র জানায়, বানারীপাড়া দত্তপাড়া গ্রামের এক বাসিন্দার স্ত্রী ২০১৭ সালের ১ আগস্ট একই এলাকার সায়েম কাজী ও রফিক মৃধার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন। ওই মামলায় আনিত অভিযোগ তদন্তের জন্য অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দেন বিচারক।

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিহাবুল ইসলাম আসামিদের অভিযুক্ত করে প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু করে আদালত। এর মধ্যেই আদালতকে অবজ্ঞা করে চেয়ারম্যান আসামিদের পক্ষ নিয়ে আপোস মীমাংসার নামে বাদীর স্বাক্ষর নেয় এবং ওই কাগজ গতকাল ধার্য তারিখে আদালতে জমা দেয়। এর ধারাবাহিকতায় বিচারক ওই আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চেয়ারম্যান ও দুই সদস্যসহ পাঁচজনকে শোকজ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:২৬:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০