সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

দুই সাক্ষীর বাড়িতে সহযোগীদের নিয়ে মিন্নি হুমকি দিয়েছেন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:::বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার দুই সাক্ষীর বাড়িতে সহযোগীদের নিয়ে মিন্নি হুমকি দিয়েছেন। তাই মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন রিফাত হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুল হক কিসলু।
বুধবার রিফাত হত্যা মামলার প্রথম সাক্ষীর দিন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়। এদিন একই আদালতে এ মামলার প্রথম সাক্ষ্য দেন নিহত রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ।

সাক্ষ্যগ্রহণ শেষে সাংবাদিকদের এ মামলার বাদীপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, গত ৪ জানুয়ারি বিকেলে রিফাত শরীফ হত্যা মামলার সাক্ষী জাকারিয়া বাবু এবং হারুন মৃধার বাড়িতে গিয়ে মিন্নিসহ আরও পাঁচজন তাদের সাক্ষী না দেয়ার জন্য হুমকি দেন। এ সময় মিন্নি তাদের বলেন, যদি তারা সাক্ষী দেয় তাহলে তাদের পরিণতিও রিফাত শরীফের মতো হবে। তাই সাক্ষীদের নিরাপত্তা এবং ভয়ভীতি দূর করার জন্য মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মিন্নির জামিন বাতিলের বিষয়ে আদালত আদেশ দেবেন বলেও জানান তিনি।

জামিন বাতিলের আবেদনের বিষয়ে মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, যে অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদন করা হয়েছে, তা সম্পূর্ণ হয়রানিমূলক এবং এ অভিযোগ বিশ্বাসযোগ্যও নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই সাক্ষীর বাড়িতে সহযোগীদের নিয়ে মিন্নি হুমকি দিয়েছেন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০