সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের এক কক্ষে ৩ জন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: স্বামী-স্ত্রী পরিচয়ে কক্সবাজারের একটি আবাসিক হোটেলে ওঠেন তিন তরুণ- তরুণী। রাতে তারা একই কক্ষে অবস্থানও করেন। এরপর রাতভর চলে ইয়াবা সেবন; সেখানেই ঘটে বিপত্তি। অসুস্থ হয়ে পড়েন তাদের একজন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

মঙ্গলবার রাত ১০টার দিকে কক্সবাজার পর্যটন এলাকার কলাতলীর দেলোয়ার প্যারাডাইস নামের একটি হোটেলে এ ঘটনা ঘটে।

অসুস্থ ওই পর্যটকের নাম আবু নাঈম। তিনি পুরান ঢাকার আবুল হাসেমের ছেলে।

হোটেল সূত্র জানায়, সোমবার দেলোয়ার কক্সবাজারে হোটেল প্যারাডাইসে বন্ধু লাজিম খানকে নিয়ে ওঠেন আবু নাঈম। ওই রুমেই নাঈমের স্ত্রী পরিচয়ে উঠেন এক তরুণী (২০)।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নাঈম অসুস্থ হয়ে পড়লে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের মতে, তিনি অতিরিক্ত ইয়াবা সেবন করেছেন। যার প্রভাবে তিনি অসুস্থ হয়েছেন। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে ওই দিন রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মূলত হোটের আসা সেই তরুণী নাঈমের স্ত্রী নয়। মেয়েবন্ধু হিসেবে সেখানে আসেন তিনি। তারা এক কক্ষে তিনজন ছিলেন সেটা নিয়েও চলছে ধোয়াশা। তবে হোটেলের এক বয় (ছেলে) তাদের এই ইয়াবা সরবরাহ করেছে বলে ধারণা পুলিশের।

দেলোয়ার প্যারাডাইসের জেনারেল ম্যানেজার আব্দুল কুদ্দুস দাবি করেন, এটি হোটেল কক্ষে হতে পারে না। এরা বাহিরে কোথাও সেবন করেছে বলে ধারণা তার। তবে এক কক্ষ দুই যুবক ও এক নারী অবস্থানের বিষয়ে আইনগত ব্যাখ্যা না দিয়ে বিষয়টি এড়িয়ে যান তিনি।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোহাম্মদ ইয়াসিন।

তিনি বলেন, বিষয়টি শুনেছি। তবে কী কারণে তিনি অসুস্থ হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ইয়াবা সেবনে স্বর্ণা রশিদ নামের ঢাকার এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো ইয়াবা সেবনে এমন ঘটনা ভাবিয়ে তুলেছে পর্যটক ও স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলের এক কক্ষে ৩ জন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৫৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২০