সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ের নামে চার বছর ধরে ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ৪৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মন্দিরে গিয়ে প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ের নামে চার বছর ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে সজীব আহম্মেদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। সোমবার ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সজীবের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর উপজেলার রেললাইন কলাবাগান এলাকার রহমাতউল্লাহর ছেলে সজীবের সঙ্গে সনাতন ধর্মের ওই নারীর ৭ বছর আগে প্রেমের সম্পর্ক হয়। সজীব চার বছর আগে শহরের একটি মন্দিরে সিঁদুর পরিয়ে হিন্দু ধর্মমতে বিয়ে করেন মেয়েটিকে। তবে বিবাহ নিবন্ধন করেননি তারা। বিবাহ নিবন্ধন করতে বললেও আজ কাল বলে কালক্ষেপণ করেন সজীব।

এদিকে বিবাহ নিবন্ধন ছাড়াই চার বছর শারীরিক সম্পর্ক করেন তারা। গত ২ ডিসেম্বর রাতে ওই নারী বিবাহের নিবন্ধন করার কথা বললে সজীব অকথ্য ভাষায় গালমন্দ করে চলে যান। তখন থেকেই যোগাযোগ বন্ধ রাখেন। এ ঘটনায় সজীবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন ওই নারী।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, মামলা হওয়ার পর থেকে আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। সজীব প্রতারণা করে হিন্দু ধর্মের নারীকে সিঁদুর পরিয়ে বিয়ের নাটক করে টানা ৪ বছর ধর্ষণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকাকে সিঁদুর পরিয়ে বিয়ের নামে চার বছর ধরে ধর্ষণ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০