সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

ইরানকে হুমকি দিয়ে বিপাকে ট্রাম্প। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০ ২৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::ইরানের ৫২টি কালচারাল সাইটে হামলার হুমকি দিয়ে একধরনের বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনারেল কাসেম সোলেইমিকে হত্যার পর ইরান হামলা চালাতে পারে এর জবাবে দেশটিকে পালটা হুমকি দেন ট্রাম্প।

গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সোলেইমানি। এরপরই ইরান আমেরিকার বিরুদ্ধে চরম প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন।

এদিকে ট্রাম্প বলেন, বিশ্বের কোথাও ইরান যদি কোন আমেরিকান বা তাদের সম্পত্তিতে আঘাত হানে এর জবাবে দেশটির ৫২ টি সাইটে হামলা চালানো হবে।

এমন হুমকির পর সমালোচনায় পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। কেননা ইরানের ওইসব সাইট যুদ্ধকালীন সময়েও রক্ষা করতে হবে এমন চুক্তি করা হয়। যুদ্ধকালীন সময়ে ঐসব অঞ্চলে হামলা করা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। জাতিসংঘের কালচারাল সংস্থার ডিরেক্টর জেনারেল অড্রে অজৌলে বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই ১৯৭২ সালে এক চুক্তিতে স্বাক্ষর করেন। যাতে বলা হয়েছিল যুদ্ধকালীন সময়ে ওইসব সাইটে হামলা করা যাবে না।

ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওমর ও ক্রিস মারফি বলেন, ট্রাম্পের এমন হুমকি যুদ্ধের ন্যায় অপরাধ। এছাড়া ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভিদ জারিফও একই মন্তব্য করেছেন।

অন্যদিকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডমিক রাব সোমবার বলেন, আন্তর্জাতিক আইনের মাধ্যমে কালচারাল সাইট রক্ষা করা হয় এবং ব্রিটেন তা সম্মান করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানকে হুমকি দিয়ে বিপাকে ট্রাম্প। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২০