সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৬। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক::ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা–মেয়ে আর পুলিশের এক কর্মকর্তাসহ ছয়জন নিহত হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাসটি বোয়ালমারী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মামুন পরিবহনের বাসটি যাচ্ছিল ঢাকা থেকে মাগুরায়। মল্লিকপুর এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় নিহত ছয়জনই মাইক্রোবাসের যাত্রী। আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহত চারজন একই পরিবারের সদস্য। তাঁরা হলেন, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ছোলনা মহল্লার বাসিন্দা শরিফুল ইসলাম (৩২), তাঁর মেয়ে তাবাসসুম (৯), শ্যালিকা আতিয়া (১৪) ও ভাগনি তনজু। নিহত পুলিশ কর্মকর্তার নাম ফারুক। প্রাথমিকভাবে জানা গেছে তিনি পুলিশের উপপরিদর্শক (এসআই) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি আলফাডাঙ্গায়। এ দুর্ঘটনায় নিহত হয়েছেন ওই মাইক্রোবাসের চালক নাহিদ। তাঁর বাড়ি নড়াইলে।

দুর্ঘটনায় আহত হয়েছেন শরিফুল ইসলামের স্ত্রী রাবি বেগম। তাঁকে মুমূর্ষু অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। ঘটনাস্থলে গিয়ে বাসের কোনো যাত্রীর সন্ধান মেলেনি। তিনি বলেন, বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের নিহত ৬। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:২৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০