সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

এক যুবককে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি ৬ প্রতারক চক্র আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: যশোরে কহিদুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে অপহরণকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৭টার দিকে যশোর শহরের পোস্ট অফিস পাড়ার বাসিন্দা ও যশোর পৌরসভার ৬নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর হোসেন ওরফে হাজী সুমনের বাড়ির একটি মেস থেকে তাদের আটক করা হয়।

অপহৃত কহিদুল ইসলামকে উদ্ধার করা হয়। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের বাসিন্দা।

আটককৃতরা হলেন যশোর শহরের জেল রোড এলাকার মৃত রফিকুল ইসলামের জাহিদুল ইসলাম (৪৭), সদর উপজেলার ফতেপুর গ্রামের ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে মো. নয়ন (৩৯), পাবনার ঈশ্বরদী থানার পিয়ারখালী গোরস্থান পাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে নূর ইসলাম ওরফে সনি (৩৪), যশোর সদরের শেখহাটি বাবলাতলা এলাকার মোসলেম আলীর ছেলে রাব্বি হোসেন ওরফে সাদ্দাম (২৬), যশোর শহরের সার্কিট হাউজ পাড়ার হোসেন আলী গাজীর ছেলে গোলাম রসুল (৩৬), শহরের মুড়লী আমতলী এলাকার হালিম ফকিরের ছেলে শওকত হোসেন ওরফে আপন (৩০), ষষ্ঠীতলা পিটিআই স্কুলের পিছনের বাসিন্দা শ্রীশ্যাম মণ্ডলের ছেলে মানিক মণ্ডল (৩১)।

সোমবার দুপুরে প্রেস বিফ্রিং এ যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মফিজুল হক জানান, ৪ জানুয়ারি অপহরণকারী চক্রের সদস্যরা মোবাইল ফোনের মাদারবোর্ড ও সার্কিট বিক্রির কথা বলে ফোন করে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের কহিদুল ইসলামকে (২৮) যশোরে ডেকে আনে। ওইদিন বেলা সাড়ে ১১টা থেকে পরের দিন (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টা পর্যন্ত শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা কাউন্সিলর হাজী সুমনের মালিকানাধীন একটি মেস বাসায় আটকে রেখে মারপিট করে।

কহিদুলের বড়ভাই রাশিদুল ইসলামের কাছে মুক্তিপণের পাঁচ লাখ টাকা দাবি করেন। এ সময় ভিকটিমের কাছে থাকা ৮০ হাজার টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ১৯ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। ভিকটিমের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করা হয়। মাইকপট্টি এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও দুই অপহরণকারীকে হাতেনাতে ধরা হয়।

তাদের দেয়া তথ্যমতে, কাউন্সিলর আলমগীর কবীর ওরফে হাজী সুমনের মালিকানাধীন মেসের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে আরও পাঁচ অপহরণকারীকে আটক করা হয়।

এসময় তাদের হেফাজতে থেকে মুক্তিপণের ১৮ হাজার ৫০০ টাকা, তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্প, একটি ব্যাংক চেক, ইয়াবা সেবনের সরঞ্জামসহ বিভিন্ন ব্রান্ডের পুরাতন ও নষ্ট মোবাইল ফোনের মাদারবোর্ড ও সার্কিট জব্দ করা হয়।

এসআই মফিজুল ইসলাম আরও জানান, ভিকটিমের ভাই কোতোয়ালি থানায় একটি অপহরণ মামলা করেছেন। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক যুবককে আটকে রেখে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি ৬ প্রতারক চক্র আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০