সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র আতিকুর ইসলামকে শোকাজ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ঢাকা উত্তর সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম স্বাক্ষরিত এ নির্দেশনা সংক্রান্ত চিঠি আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, আপনি গত ৫ জানুয়ারি ২০২০ তারিখে একজন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে উত্তরা নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন, যা গত ৫ জানুয়ারি ২০২০ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং ০৬ জানুয়ারি ২০২০ তারিখে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। যা সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ ও বিধি ২২ এর সুস্পষ্ট লঙ্ঘন, বিধায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযােগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ২ (দুই) কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জানানাের জন্য অনুরােধ করা হলাে।

এর আগে রোববার সকালে আতিকুলের উত্তরা শাখার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও এমপি অ্যাডভোকেট সাহারা খাতুন মেয়র প্রার্থীর জন্য দোয়া চান। এ সময় আতিকুল ইসলামও উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সিটি নির্বাচনে প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন কি না সে বিষয়ে নজরদারি করতে মাঠে ম্যাজিস্ট্রেট কাজ করছেন। মাঠে নিয়োজিত ম্যাজিস্ট্রেটরা এসব অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

এদিকে, রোববার এসব অভিযোগের বিষয়ে ঢাকা উত্তরের বিএনপি মনোনিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল উত্তরের রিটার্নিং অফিসার আবুল কাশেমের কাছে লিখিত অভিযোগ করেন। তবে, আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের দাবি, কোনোভাবেই আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেয়র আতিকুর ইসলামকে শোকাজ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২০