সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ‘জিনের রানী’সহ গ্রেফতার ৩। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় জিনের ভয় দেখিয়ে প্রতারণায় ৪ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ১১ ভরি সোনা নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের মামলায় ‘জিনের রানী’সহ একই পরিবারের ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ‘জিনের রানী’ আসিয়া খাতুন ও বাবা মন্নাফ সিকদার এবং ভাই কাওসার সিকদারকে গ্রেফতারের পর শুক্রবার (৩ জানুয়ারি) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, জানায় পুলিশ।
রাজাপুর উপজেলার মনোহরপুর গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক মোকসেদ আলীর স্ত্রী আম্বিয়া খাতুন বাদি হয়ে একই পরিবারের ৫ জনের নামে বৃহস্পতিবার রাতে রাজাপুর থানায় এ মামলা করলে পুলিশ রাতেই ৩ আসামিকে গ্রেফতার করে। অপর দুই আসামী ফরিদ সিকদার ও ইব্রাহিম সিকদার জীনের রানী আসিয়া খাতুনের ভাই।
রাজাপুর থানার ওসি জাহিদ হোসেন মামলার উদ্ধৃতি দিয়ে জানান, একই গ্রামের আম্বিয়া খাতুনকে বিভিন্নভাবে জিনের ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় জিনের রানী হিসেবে এলাকায় পরিচিত আসিয়া খাতুন ৪ লাখ ২০ হাজার টাকা এবং সাড়ে ১১ ভরি সোনার গহনা হানিয়ে নেয়।
আসিয়া খাতুনের পরিবারের লোকজনকে জিনের মাধ্যমে পাগল বানিয়ে পথে নামানোরও ভয় দেখানো হয়। ওসি জানান, মামলার ৩ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামিকেও গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ‘জিনের রানী’সহ গ্রেফতার ৩। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:৩৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০