সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::ভোলা সদর উপজেলার তুলাতলি এলাকায় লাইজু আক্তার (১৮) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। লাইজু সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতলি গ্রামের মো. তানজিলের স্ত্রী এবং দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মসু শিকদারের মেয়ে।

স্থানীয়রা জানান, দৌলতখান মহিলা কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়া অবস্থায় তানজিলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে লাইজুর। প্রায় দুই মাস আগে তারা পরিবারের মতামত ছাড়াই কোর্ট ও কাজীর মাধ্যমে বিয়ে করেন। তবে তানজিলের পরিবারের লোকজন এ বিয়ে মেনে নিতে পারেনি। এ নিয়ে বিভিন্ন সময় তাদের মধ্যে কলহ চলছিল।

তারা আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তানজিলদের ঘরের দরজা-জানালা খোলা দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় গৃহবধূ লাইজুর মরদেহ দেখতে পায়।

এ ব্যাপারে ভোলা মডেল থানার এসআই মো. মোফাজ্জল হোসেন জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিছানায় কম্বল গায়ে দেয়া অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করি। তার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের স্বামীসহ পরিবারের লোকজন পালিয়েছে।

থানার ওসি মো. এনায়েত হোসেন জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১২:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০