সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

পেটের ভিতর থেকে ৪ হাজার ১৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ হাজার ১৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। মঙ্গলবার বিমানবন্দর থানায় এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ইয়াসিন মাতবর (৩৭) নামে এক ব্যক্তি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি তার পাকস্থলিতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। ৪০ হাজার টাকার বিনিময়ে উখিয়ার ইউসুফ (৩৮) তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দিয়েছেন।

পরে তার পাকস্থলি থেকে এই ইয়াবা বের করা হয়। আটক ইয়াবার বাজার মূল্য ১৩ লাখ টাকা বলে জানা যায়। আটক ইয়াসিন ঢাকা মহানগরীর ডেমরা থানার তুষারধারার মুসলিমনগরের খালেক মাতবরের ছেলে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পেটের ভিতর থেকে ৪ হাজার ১৮০ পিস ইয়াবাসহ একজনকে আটক। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৫৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০