সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঘুষ লেনদেনের সময় দুর্নীতি দমন কমিশনের হাতে ধরা খেলেন কর কর্মকর্তা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ঘুষ লেনদেনের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদস্যদের হাতে ধরা পড়েছেন বগুড়ার সার্কেল-১৫ কর অঞ্চলে কর্মরত সহকারী কমিশনার অভিজিৎ কুমার দে। আজ মঙ্গলবার দুপুরে দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল তাকে গ্রেপ্তার করে।
দুদক জানায়, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ব্যবসায়ী ইউনুছ আলী কয়েক বছর আগে বেশকিছু জমি বিক্রি করেন। চলতি বছর তার আয়কর ফাইলে জমি বিক্রির বিষয়টি দেখাতে চান সহকারি কমিশনার কর অভিজিৎ কুমার দে। ইউনুছ কর কার্যালয়ে যোগযোগ করলেও তার ফাইলটি ৬ মাস ধরে আটকে রাখা হয়। ফাইলটি ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন অভিজিৎ।

এ ঘটনায় দুদকের কাছে অভিযোগ দাখিল করেন ইউনুছ আলী। পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামানের তত্ত্বাবধানে একটি দল কর অফিসে (সার্কেল-১৫) ফাঁদ পাতে।

আজ দুপুরে ইউনুছ সহকারী কর কমিশনার অভিজিতের কক্ষে গিয়ে তাকে ৫০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। এর কিছুক্ষণ পর দুদকের দলটি অভিজিতের কক্ষের ড্রয়ার থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধার করে ও তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ। তিনি বলেন, ‘বগুড়ার সার্কেল-১৫ কর অঞ্চলে কর্মরত সহকারী কমিশনার অভিজিৎ কুমার দের কাছ থেকে ঘুষের ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি এই অর্থের ব্যাপারে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তার বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘুষ লেনদেনের সময় দুর্নীতি দমন কমিশনের হাতে ধরা খেলেন কর কর্মকর্তা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:০১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯