সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জয়পুরহাট বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা ধরা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ ১৮৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ রঞ্জু সরকার (৩২) নামের স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় আক্কাস আলী (৩০) নামে তার এক সহযোগীকেও আটক করা হয়।
আটক অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ চারটি ম্যাগাজিন, ছয়টি ককটেল ও ২৫টি সামুরাই।

আটক যুবলীগ নেতা রঞ্জু সরকার জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আর তার সহযোগী আক্কাস আলীর বাড়ি ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে সদর উপজেলার জামালগঞ্জ চারমাথা এলাকায় যুবলীগ নেতা রঞ্জুর দোকান থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটককৃতরা দেশিয় অস্ত্র তৈরিসহ ভারত থেকে অবৈধ পথে অস্ত্র এনে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে জামালগঞ্জ চারমাথায় রঞ্জুর দোকানে অভিযান চালিয়ে উদ্ধারকৃত অস্ত্রসহ ওই দু’জনকে আটক করা হয়।

পুলিশের একটি সূত্র জানায়, আটক রঞ্জু সরকার যুবলীগ নেতা হলেও জয়পুরহাটের চরমপন্থী দল ‘কাদামাটি’ সংগঠনেরও সদস্য। কয়েকমাস আগে পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণকারীদের মধ্যে জয়পুরহাটের ‘কাদামাটি’ সংগঠনের সদস্য পরিচয়ে রঞ্জু সরকারও আত্মসমর্পণ করেন।

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান কবীর এ্যাপ্লব বলেন, ‘রঞ্জু সরকার জামালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। দলীয় বিভিন্ন কর্মসূচিতে তাঁকে অংশ নিতেও দেখেছি।’

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটকরা এলাকার চিহ্নিত অপরাধী। তাদের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অন্তত পাঁচটি মামলা চলমান। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাট বিপুল পরিমাণ অস্ত্রসহ যুবলীগ নেতা ধরা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৪৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯