সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

যে কারণে বিএনপিকে সমাবেশ করতে দেবে না ডিএমপি। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ১৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করতে চায় দলটি।

এরইমধ্যে সমাবেশ করার কথা পুলিশকে জানিয়েছে বিএনপি।

তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে- অফিস খোলা থাকা অবস্থায় সড়ক অবরোধ করে কোনো সমাবেশ করতে দেয়া হবে না।

সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা সমাবেশের কোনো অনুমতি দেইনি। আজ অফিস দিন। অফিস দিনে রাস্তা অবরোধ করে কোনো রাজনৈতিক কর্মসূচি আমরা অ্যালাও করব না।

এর আগে রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘৩০ ডিসেম্বর, ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যা ইতিমধ্যেই আপনাদের অবহিত করা হয়েছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে দেশব্যাপী বিএনপি সভা-সমাবেশ-মিছিল, কালোব্যাজ ধারণ এবং দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করবে।

রিজভী বলেন, ঢাকায় দিবসটি উপলক্ষে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের কথা পুলিশকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যে কারণে বিএনপিকে সমাবেশ করতে দেবে না ডিএমপি। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:৩০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯