সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সন্ধ্যায় গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত হোসেন স্বপন (৩৯) নামে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।
নিহত শাহাদাত হোসেন স্বপন কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ বলছে- আন্তজেলা ডাকাত দলের সদস্য শাহাদাত খুনসহ ২৩ মামলার আসামি। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজের গুলিসহ বেশ কিছু দেশীয় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তালিকাভুক্ত আসামি ও আন্তজেলা ডাকাত দলের সদস্য শাহাদাত হোসেন স্বপনকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। রোববার সন্ধ্যায় তাকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শাহাদাত পুলিশকে জানান তার দলের সদস্যরা ডাকাতি করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী নদীর পাড়া এলাকায় অবস্থান করছে। পরে রাতে থানা ও ডিবি পুলিশ তাকে নিয়ে সেখানে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা ছোড়ে।

এ সময় ডাকাত সদস্য শাহাদাত গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী সদর হাসপাতালে আনা হলে কর্তবর্যত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরিফুর রহমান আরও জানান, বন্দুকযুদ্ধ চলাকালে পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিুজুর রহমানসহ ছয়জন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড কার্তুজের গুলিসহ বেশ কিছু দেশীয় ডাকাতির সরঞ্জাম উদ্ধার করেছে। নিহত শাহদাত হোসেন স্বপনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২৩টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সন্ধ্যায় গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:৫৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৯