সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

র‌্যাব-৮ এর অভিযানে ০২(দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে ০২(দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

বর্তমানে অসাধু মাদক ব্যবসায়ীরা দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী/বিদেশী মাদক সংগ্রহ করে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাসহ দেশের বিভিন্ন থানা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখ বরিশাল মহানগরীর কোতয়ালী থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০৬.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ঝিনাইদহ জেলা হইতে কাভার্ড ভ্যান যোগে ফরিদপুর জেলার উপর দিয়ে গৌরনদী থানা হয়ে মাদক জাতীয় দ্রব্য ফেন্সিডিল এবং গাঁজা নিয়ে বরিশাল শহরের দিকে আসিতেছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি আনুমানিক ০৭.৩০ ঘটিকায় কৌশলগতভাবে বরিশাল মহানগরীর কোতয়ালী থানাধীন নথুল্লাবাদ বাসষ্ট্যান্ড সংলগ্ন সিএন্ডবি রোড মহাসড়কের উপর চেকপোষ্ট বসিয়ে গাড়ী থামিয়ে তল্লাশি করতে থাকে। তল্লাশির সময় ০১(এক)টি কাভার্ড ভ্যান চেকপোষ্টের সামনে আসলে গাড়ী থামানোর জন্য সংকেত প্রদান করে। গাড়ীর চালক সংকেত পেয়ে গাড়ী চেকপোষ্টের সামনে থামায়। তখন চালক এর গতিবিধি দেখে সন্দেহ সৃষ্টি হলে উপস্তিত র‌্যাব সদস্য গাড়িটির সন্নিকটে যায়। তখন গাড়ী হতে দৌড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্স ঘেরাও পূর্বক ০২ (দুই) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ সোহেল গাজী@আল-আমিন(২৮), পিতা- সাত্তার গাজী, সাং- বকশি চাঁদপুর, থানা- মধুখালী, জেলা- ফরিদপুর, (২) মিঠু(২৫), পিতা- শফিকুল ইসলাম, সাং- চুমুরদ্দি, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর বলে জানায়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ সোহেল গাজী@আল-আমিন(২৮) এবং মিঠু(২৫) এর গাড়ী তল্লাশি করে ২,৩৬০ (দুই হাজার তিনশত ষাট) বোতল ফেন্সিডিল এবং ২৫ (পঁচিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়ী জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরও স্বীকার করে যে, তারা দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিল এবং গাঁজার চালান সংগ্রহ করে বরিশাল জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। র‌্যাব-৮,বরিশাল সিপিএসসি’র ডিএডি মোঃ আল-মামুন শিকদার বাদী হয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব-৮ এর অভিযানে ০২(দুই) জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯