সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জমি নিয়ে বিরোধের জের ধরে ১ জনকে পিটিয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভান্ডারিয়া প্রতিনিধি:: জমি নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের ভান্ডারিয়ায় আল আমীন খান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় আল আমীন মারা যান। আল আমীন উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মান্নান খানের ছেলে। তিনি ঢাকায় আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন।

জানা যায়, আল আমীনের পরিবারের সঙ্গে ওই গ্রামের জসিম খানদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু প্রতিপক্ষ জসিম ওই জমিতে পাকা ভবনের কাজ শুরু করলে আল আমীনের বাবা ও মেঝো ভাই রিয়াজ খান ওই দিন থানায় অভিযোগ দেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জসিম খান ও মনা খান আল-আমীনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে হুমকি দের। এর প্রতিবাদ করলে জসিম খান ও মনা খানের লোকজন আল-আমীনকে পিটিয়ে আহত করে। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসার জন্য নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

পিররোজপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান আজকের ক্রাইম-নিউজ কে জানান, আল আমিনের মরদেহ এখানো ভান্ডারিয়ায় নিয়ে আসা হয়নি। এ ব্যাপারো এখানো কোনো অভিযোগ পাওয়া যায় নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জমি নিয়ে বিরোধের জের ধরে ১ জনকে পিটিয়ে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০১৯