সংবাদ শিরোনাম ::
বরগুনায় ইয়নওর গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ২৪২ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি::বরগুনার পাথরঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সরকারি গাড়ি চাপায় বছির (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোরটসাইকেলের অপর আরোহী মোফাজ্জেল আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাইনচটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়। তবে ইউএনও হুমায়ুন কবির অক্ষত রয়েছেন।
আহত মোফাজ্জেলকে গুরুতর অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’


























