সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

গাজীপুরে এক শিশুকে গলা কেটে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আহম্মদ নগর এলাকায় স্বর্ণা (১০) নামে এক শিশুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর এলাকার মজির আলীর মেয়ে স্বর্ণা আক্তার (১০)। সে স্থানীয় আন্দারমানিক এলাকার আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের ২য় শ্রেণিতে পড়তো।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, স্বর্ণা আক্তার জন্মের পর তার বাবা মজির আলী মারা যান। এরপর স্বর্ণার মা রুপালী বেগমের সঙ্গে একই এলাকার মশিউর রহমান ওরফে ডংগার সঙ্গে বিয়ে হয়। পরে সৎ বাবা মশিউর রহমান ও মা রুপালী বেগমের সঙ্গে স্বর্ণা ও তার ভাই রুবেল হোসেন কালিয়াকৈরের সফিপুর আহম্মদ নগর এলাকায় আসে। সেখানে বাসা ভাড়া থেকে স্বর্ণা স্থানীয় আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলে ভর্তি হয় এবং তার ভাই রুবেল ও মা রূপালী বেগম পোশাক কারখানায় চাকরি নেয়। কিন্তু সৎ বাবা মশিউর রহমান কাজ না করে মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে মা ও সৎ বাবা মশিউরের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। বৃহস্পতিবার সকালে তার মা ও সৎ বাবার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বর্ণার মা রূপালী ও বড় ভাই রুবেল কারখানায় কাজে চলে যায়। বিকেলে তাদের বাসার পাশের খালি একটি কক্ষে স্বর্ণার গলা কাটা মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে মশিউর রহমান ধারালো চাকু দিয়ে স্বর্ণাকে জবাই করে হত্যা করে। পরে সে পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজীপুরে এক শিশুকে গলা কেটে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯