সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নুরের মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ১৮২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর করেছে শাহবাগ থানা পুলিশ।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান। গত সোমবার রাত ১টায় শাহবাগ থানার এস আই মোহাম্মদ রইচ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আবুল হাসান বলেন, এটা অনেক জটিল মামলা। আসামিরা অনেকেই পালাতক রয়েছেন। এখন থেকে মামলাটি ডিবি তদন্ত করবে। সকালে শাহবাগ থানা পুলিশ ডিবিকে মামলা ও আসামি বুঝিয়ে দিয়েছে।

মামলায় ৪৩ জনকে আসমি করে পুলিশ। এর মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চের ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন মুক্তিযুদ্ধ মঞ্চ একাংশের কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ এস এম সনেট, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য, এফ রহমান হল শাখা সভাপতি ইমরান সরকার, কবি জসিমউদদীন হল সভাপতি ইয়াদ আল রিয়াদ, কেন্দ্রীয় নেতা মাহবুব হাসান নিলয়।

এদের মধ্যে তুর্য ও মামুনকে মামলা দায়ের হওয়ার আগেই সোমবার দুপুরে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়। বাকি ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসুতে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের সাথে বৈঠক করার সময় হামলার শিকার হন নুরুল হক। হামলায় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীরাও আহত হন। ছাত্রলীগের একাংশ ও মুক্তিযুদ্ধ মঞ্চের কয়েকজন কর্মী তাদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরের মামলাটি ডিবি পুলিশে হস্তান্তর। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:০৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯