সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ ৪ জনকে গ্রেপ্তার । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ২৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের কঁচা নদীতে অভিযান চালিয়ে দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ ৪ জনকে গ্রেপ্তার

কঁচা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ভারতীয় কাপড়সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বড় পাথরঘাটা এলাকরা নাজেম গোলদারের পুত্র জামাল গোলদার (৫০), বরিশাল জেলার চরমোনাই এলাকার মৃত ইন্তেজ আলী হাওলদারের পুত্র সেলিম হাওলাদার ( ৫৬ ) একই এলাকার কালাম খলিফার পুত্র সুরুজ খলিফা ( ২৫) আবেং ভোলা জেলার লালমোহন উপজেলার পরাজগঞ্জ এলাকার খোকন মিন্ত্রীর পুত্র জুয়েল মিস্ত্রী। পুলিশ এ সময় ৭০ ফুট লম্বা একটি ষ্টীলবডির ট্রলার জব্দ করে।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান আজকের ক্রাইম-নিউজ কে জানান, নদীপথে চোরাচালন ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পুলিশ কঁচা নদীতে অভিযান চালানো রাত ৪ টার দিকে তার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আযাদ হোসেন, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুল হক, সাব ইন্সপেক্টর দেলোয়ার হোসেন জসিম অন্যান্য অফিসার ও ফোর্সসহ হুলারহাট সংলগ্ন কঁচা নদীর দক্ষিণ দিক থেকে আগত একটি ষ্টীলবডি ট্রলার দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় ডিবি পুলিশ তাদের ট্রলারটি থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু ডিবি পুলিশের সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুত বেগে চালিয়ে হুলারহাট খালের ভিতরে ঢুকে বাজার ব্রীজের পশ্চিম পাশে খালের দক্ষিণ পাড়ে রেখে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ট্রলারে থাকা ৪ জনকে আটক করে।

এ সময় ট্রলারে তল্লাশী চালিয়ে ট্রলারের মধ্যে বিভিন্ন সাইজের ৬০ বান্ডিল (গাই ) ভারতীয় তৈরী বিভিন্ন রকমের শাড়ি, থ্রী-পিস, চাদর উদ্ধার করা হয়। উদ্ধার এ মালামালের বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান আরও জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অবৈধভাবে চোরাকারবারীরা ভারতীয় তৈরী পোষাক চোরাই পথে এনে আর্থিক ভাবে লাভবান হওয়ার উদ্দেশে এ মালামালসমূহ বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেড় কোটি টাকার ভারতীয় কাপড়সহ ৪ জনকে গ্রেপ্তার । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯