সংবাদ শিরোনাম ::
সাইবার ক্রাইম মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:::হবিগঞ্জের মাধবপুরে সাইবার ক্রাইম মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় পাঠান উজ্জ্বলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার তেলিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত উজ্জ্বল মাধাবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাধবপুর পৌরসভার কৃষ্ণনগর গ্রামের জজ মিয়া পাঠানের ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, উজ্জ্বলের বিরুদ্ধে ঢাকা সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে একটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। এই মামলা ছাড়াও আরও তিনটি ওয়ারেন্ট রয়েছে তার বিরুদ্ধে।
ওসি বলেন, এতদিন সে আত্মগোপনে ছিল। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় তাকে গ্রেফতার করা হয়।


























