সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

র‌্যাব) সদস্য পরিচয় এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য পরিচয় এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে সাংবাদিকদের জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

গ্রেফতার দুইজন হলো- নুরুল আলম টিপু (৩১) ও নাজিম উদ্দিন (৩৬)। তাদের বাড়ি আনোয়ারা উপজেলায় বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল সাংবাদিকদের বলেন, এক প্রবাসীর কাছ থেকে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করেছিল দুই চাঁদাবাজ। ওই প্রবাসী র‌্যাব-৭ এ অভিযোগ করেন। পরে ওই ব্যক্তির কাছ থেকে চাঁদার টাকা আনতে গেলে র‌্যাব সদস্যরা দুইজনকে গ্রেফতার করে।

র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান সাংবাদিকদের বলেন, বরুমচড়া এলাকার বাসিন্দা কাতার প্রবাসী ওই ব্যক্তি ১ ডিসেম্বর বাংলাদেশে আসেন। একটি মোবাইল নাম্বার থেকে ওই ব্যক্তিতে ফোন করে তার বিরুদ্ধে র‌্যাব-৭ এ চারটি অভিযোগ আছে বলে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে। বুধবার বিকেলে চাতরী চৌমুহনী এলাকায় ৫০ হাজার টাকা নেওয়ার জন্য এসেছিল তারা। গ্রেফতার নুরুল আলম টিপু একজন চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় মামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাব) সদস্য পরিচয় এক প্রবাসীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:০২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০১৯