সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

পিরোজপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তার মামাত দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে সদর উপজেলার একপাই জুজখোলা এলাকার এ ঘটনায় আগের রাতে গ্রেপ্তার ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ইকবাল হোসেন মোল্লা লিংকন (২৩) সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পশ্চিমচর কদমতলা গ্রামের আশ্রাফ আলী মোল্লার ছেলে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল আজকের ক্রাইম নিউজ কে বলেন- “গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”

মামলার অভিযোগের বরাত দিয়ে পিরোজপুর সদর থানার ওসি জানান- গত ১০ অক্টোবর রাতে শাশুড়ি ও তার ছেলে সন্তানকে নিয়ে একটি ঘরে আলাদা দুইটি খাটে ঘুমিয়েছিলেন সেই গৃহবধূ। সে সময় ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন গ্রেপ্তার হওয়া তার মামাত দেবর লিংকন। ঘরের বারান্দায় তার ঘুমানোর ব্যবস্থা করা হয়।

সবাই ঘুমিয়ে পড়ার পর মধ্যরাতে লিংকন ঘরে ঢুকে ‘মুখ চেপে ধরে গৃহবধূকে জোর করে ধর্ষণ করে।’ এ ঘটনা ওই গৃহবধূর সৌদি প্রবাসী স্বামীকে জানিয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায়ই তাকে অশালীন প্রস্তাব দিতেন বলে দাবি করা হয়েছে মামলায়।

“গত কয়েকদিন ধরে লিংকন ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করলে ওই গৃহবধূ তার শাশুড়ি ও চাচা শ্বশুরকে ঘটনাটি খুলে বলেন।”

এরপর গত সোমবার বিকাল ৩টায় ওই গৃহবধূ সদর থানায় মামলা করার ছয় ঘণ্টার মধ্যে রাত ৯টায় লিংকনকে তার গ্রাম পশ্চিমচর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে দেবর গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৪:২৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯