সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ১১ মামলার আসামী নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯ ২৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: পাবনায় র‌্যাবের সঙ্গে ডাকাত দলের ‘গোলাগুলিতে’ আমিন ওরফে আমিন ডাকাত (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাব জানায়, নিহত আমিনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি, চার রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে র‌্যাব। নিহত আমিন পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের পয়দা গ্রামের এস্কেন শেখের ছেলে।

র‌্যাব-১২ এর পাবনা ক্যাম্পের অধিনায়ক আমিনুল কবির তরফদার জানান, রাজাপুরে একটি মাঠে ডাকাত দল ডাকাতির প্রস্ততি নিচ্ছে- এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে রওয়ানা হয়। রাত সাড়ে ৩টার দিকে র‌্যাবের দলটি ঘটনাস্থলের কাছে পৌঁছালে ডাকাতরা র‌্যাবকে উদ্দেশ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। শুরু হয় গোলাগুলি।

১৫ মিনিট ধরে গোলাগুলির পর ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থলে আহত একজনকে পড়ে থাকতে দেখা যায়। পরে জানা যায় যে, সে ডাকাত সর্দার আমিন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আমিনের বিরুদ্ধে পাবনা সদর থানাসহ বিভিন্ন থানায় তিনটি হত্যা, তিনটি অস্ত্র মামলাসহ ১১টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে ১১ মামলার আসামী নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯