সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ ২৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: নোয়াখালীর চাটখিলে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মনির উদ্দিন ওরফে কসাই মনির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহত মনিরের বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের দাবি, মনির এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত মাদক কারবারি ছিলেন এবং তার বিরুদ্ধে থানায় ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামের ভাষ্যমতে, গতকাল রবিবার এলাকার চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী মনিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী, অস্ত্র ও মাদক উদ্ধারে গতরাত ২টার দিকে উপজেলার হাটপুকুরিয়ার ধর্মপুর এলাকার গনি মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় নিজ বাহিনীর বন্দুকের গুলিতে মনির নিহত হন।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে একটি দেশি এলজি, চার রাউন্ড গুলি, ছোরা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন ওসি। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী সদর হাসপাতালে রাখা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:০৭:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯