সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার

শেখ হাসিনা সেনানিবাস এর গাড়ি পুকুরে পড়ে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ ৩০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খুর্ণিয়া এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি উল্টে এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ সেনা সদস্য আহত হয়েছেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খুর্ণিয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিপ্লব।

তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর গুরুতর আহত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের ডুমুরিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’

ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস থেকে সেনা সদস্যরা সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতকালীন মহড়া দিতে যাচ্ছিল। সেনাবাহিনীর গাড়িবহর ডুমুরিয়ার খুর্ণিয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে রেলক্রসিংয়ের খুঁটি ভেঙে মৎস্য ঘেরের পানিতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেয় ডুমুরিয়া উপজেলা ফায়ার সার্ভিস। তারা আহত সেনা সদস্যদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেখ হাসিনা সেনানিবাস এর গাড়ি পুকুরে পড়ে নিহত ১

আপডেট সময় : ০৩:২৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯