সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

কারাগারে দু পক্ষের সংঘর্ষে নিহত কমপক্ষে ১৬

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯ ২৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের একটি কারাগারে সশস্ত্র কয়েদিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
রোববার রাজধানী হতেগুসিগালপা থেকে প্রায় ৭০ কিলোমিটার পূর্বের এল পোরভেনির কারাগারে প্রতিদ্বন্দ্বী দুটি গোষ্ঠীর মধ্যে প্রাণঘাতী এ সংঘর্ষ হয়। এর মাত্র একদিন আগে শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় বন্দরনগরী টেলারের কারাগারে এ জাতীয় অন্য এক সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছিল।

মধ্য আমেরিকার এই দেশটিকে কারা সংঘর্ষ একটি সাধারণ বিষয়। কারাগারের কর্তৃত্ব নেয়ার জন্য প্রায়শই জেলগুলোর কয়েদিদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত হয়ে থাকে।

গত সপ্তাহে ভয়াবহ কারা সংঘাতের পর টেলারের কারাগারে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে সহিংসতা বন্ধে কারাগারের নিয়ন্ত্রণভার কারারক্ষীদের বদলে পুলিশ ও সেনাবাহিনীর হাতে ন্যস্ত করা হয়েছে।

এদিকে রোববারের কারা দাঙ্গা সম্পর্কে স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জোসে কোয়েলো জানান, ওই সংঘর্ষে প্রাথমিকভাবে ১৬ জনের নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই কয়েদি।

আর এসব কয়েদিরা বুলেট ও ধারালো অস্ত্রের আঘাতে হতাহত হন বলে দাবি করেছেন নিরাপত্তা মুখপাত্র লেফটেন্যান্ট আন্তোনিও কোয়েলো।

ওই সংঘর্ষের পর হুন্ডুরাসের ঝুঁকিপূর্ণ ১৮টি কারাগারেসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারে দু পক্ষের সংঘর্ষে নিহত কমপক্ষে ১৬

আপডেট সময় : ০৭:০০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯