সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাব্বানি বলেছেন, নুরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ২৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: বহিরাগতদের নিয়ে ভিপি নুরুল হক নুর ডাকসুতে নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস গোলাম রাব্বানি বলেছেন, নুরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না।
রবিবার দুপুরে ডাকসুতে নুর ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে ডাকসু চত্বরে এসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে গোলাম রাব্বানী এ মন্তব্য করেন।
গোলাম রাব্বানী আরও বলেন, নুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রকে আনেনি। একেবারে বাইরে থেকে নিয়ে এসেছে। তারা কিভাবে রড-চাপাতি নিয়ে ডাকসুতে ঢুকলো। আমাদের কথা হলো মারামারি করলে নুর করুক, তার লোকজন নিয়ে বাইরে করুক। সে ডাকসুকে ব্যবহার করে ডাকসুর মধ্যে বহিরাগতদের এনে অস্ত্রসহ কেন ঢুকবে?

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গোলাম রাব্বানী বলেন, বহিরাগতদের নিয়ে তো তার আসার কথা না। সে আমাদের তো বলবে। যদি আমাদের বলার পর প্রতিকার না পেতো, সে আক্রান্ত হলে ডাকসুর যে বডি তাকে সেভ করতে না পারতো, তাহলে তার দায়ভার আমরা নিতাম।

ডাকসু জিএস আরও বলেন, আধলা ইট-এগুলো জড়ো করে ডাকসুতে অবস্থান নিয়েছে। ডাকসুর কাচ ভেঙেছে, ভেতরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। নুর যদি ক্ষতিগ্রস্ত হতো- সে আমাদের ডাকসুর সর্বোচ্চ পদে আছে- ডাকসু বডির সঙ্গে যোগাযোগ করতো। তারপরও যদি হামলা হতো তাহলে তার দায়ভার আমরা নিতাম। কিন্তু সে ডাকসুতে সন্ত্রাসী স্ট্যাইলে বহিরাগতদের নিয়ে নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক সিদ্ধান্ত- নুরের মতো একটা ফালতু ছেলেকে ডাকসুতে আর ঢুকতে দেব না। তাছাড়া সে ডাকসুর কোনো কাজই করে না বলেও মন্তব্য করেন গোলাম রাব্বানী।

এর আগে, রবিবার দুপুরে ডাকসু ভবনের মূল ফটক বন্ধ করে ভিপি নুর ও তার সহযোগীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এছাড়া বাইরে থেকে ইট-পাটকেল ছোঁড়াও হয়। এতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। এই হামলার জন্য ভিপি নুর ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাব্বানি বলেছেন, নুরকে আর ডাকসুতে ঢুকতে দেওয়া হবে না। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯