সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশাল বাকেরগঞ্জে কলেজ ছাত্র খুন, ৭ জন আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ১৪০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃধা মোঃ জুয়েল,,,
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বউভাতের অনুষ্ঠানে যাওয়ার আগে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। নিহতের নাম মাহমুদুল হাসান সজীব বেপারী (১৮)।
রোববার সকালে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ছোট পুইয়াউটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজীব ওই গ্রামের আবদুর রাজ্জাক বেপারীর ছেলে ও বাকেরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

নিহতের চাচাতো ভাই মো. বশির আলম জানান, গত শুক্রবার তার মেয়ের বিয়ে হয়। রোববার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় জামাইবাড়িতে বউভাতের অনুষ্ঠান রয়েছে। যেখানে তাদের সবার যাওয়ার কথা। সবাই প্রস্তুতিও নিচ্ছিল।

সকালে সজীবকে তিনি ফ্লেক্সিলোড করার জন্য টাকা দিয়ে দোকানে পাঠান।

কিছুক্ষণ পর তারা খবর পান সজীবকে বাড়ির পাশের রাস্তায় মারধর করা হচ্ছে। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সজীবকে পার্শ্ববর্তী পরিমল সরকারের ছেলে স্কুলছাত্র সুব্রত সরকার মারধর করছে। হঠাৎ করেই সজীব মাটিতে লুটিয়ে পড়ে এবং সুব্রত সরকার ও তার সহযোগী পবিত্র সরকার দৌড়ে পালিয়ে যায়।

এ সময় কাছে গিয়ে দেখা যায়, সজীরের পেটের পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে এবং রক্তক্ষরণ হচ্ছে।

এর পর পরই তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি বলেন, মূলত আমাদের আত্মীস্বজনদের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশি শখানাথ সরকার ও সুমন সরকারদের বিরোধ রয়েছে। যে বিরোধের জের ধরে সজীবের ওপর হামলার আগেই আমাদের মেজ চাচা তৈয়ব আলীর সঙ্গে বাগবিতণ্ডা হয় প্রতিপক্ষ গ্রুপের সঙ্গে। আর এর পর পরই সজীবের ওপর এ হামলা চালানো হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে এ পর্যন্ত সাতজনকে আটক করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বাকেরগঞ্জে কলেজ ছাত্র খুন, ৭ জন আটক।

আপডেট সময় : ০৯:৩৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯