সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ এক যুবককে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ২৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল শহরতলীর নবগ্রাম এলাকার একটি ফার্মেসির পাশ থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার সন্ধ্যার অভিযানে আটক যুবকের নাম সুভাস মিস্ত্রি (২৮)। ঝালকাঠি জেলা সদরের কাফুরকাঠি এলাকার বাসিন্দা এই যুবক ১৫০ পিস এ্যাম্পুল ইনজেকশন নিয়ে বিক্রির উদ্দেশে সেখানে অপেক্ষমান ছিলেন।
ডিবি পুলিশের এসআই মো. মহিউদ্দিন এই অভিযানে নেতৃত্ব দেন। ডিবি অফিস থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে কড়াপুর এলাকার নবগ্রাম রোডের সিকদার বাড়ি মসজিদের পাশে ওই যুবকের অবস্থান জানতে পারে। বরিশাল সদরের বিমানবন্দর থানাধীন ওই সড়কের সন্নিকটেই সালেহা মেডিকেল হল নামক একটি ফার্মেসি রয়েছে। এই ওষুধের দোকান থেকে অথবা সেখানে দেওয়ার উদ্দেশে এ্যাম্পুল ইনজেকশন আনা হয়েছিল কী না তা জানা যায়নি।

সুনিল মিস্ত্রির পুত্র সুভাস মিস্ত্রিকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। মফস্বল এলাকা থেকে এ ধরনের নেশাজাতীয় এ্যাম্পুল ইনজেকশন উদ্ধারে এটাই সাম্প্রতিকালে ডিবি পুলিশের প্রথম সাফল্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একটি ফার্মেসি থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশনসহ এক যুবককে আটক

আপডেট সময় : ০৬:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯