সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড়া হবে না

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯ ৩১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পদ পাওয়া জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড়া হবে না।
রবিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, যে দুষ্কৃতিকারীরা হামলার প্রচেষ্টা চালিয়েছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না। বলেন, যে মঞ্চের নামেই এ ধরনের ঘটনা ঘটুক না কেন কাউকেই ছাড় দেয়া হবে না।

এ সময় সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে নানক বলেন, শিক্ষার পরিবেশ ধরে রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরের ওপর হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২০-২২ জন শিক্ষার্থী আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে কোটা সংস্কার নেতাকর্মীদের ওপর মুক্তিযোদ্ধা মঞ্চ হামলা করে বলে অভিযোগ পাওয়া যায়। এসময় ডাকসু ভবনে ভিপি নুরকে অবরুদ্ধ করে রাখার পাশাপাশি সেখানে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে।

আহতরা জানান, তারা ভিপি নুর-সহ ডাকসু ভবনের ভিতরে বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। তখন মুক্তিযোদ্ধা মঞ্চের নেতাকর্মীরা তাদের ওপর লাঠিসোটা, রড নিয়ে হামলা করে। এরপর রুমের দরজা বন্ধ করে দেয়। পিটিয়ে আহত করে তাদের ছেড়ে দেয় তারা।

এদিকে, ডাকসু ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বিকালে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ইশা ছাত্র আন্দোলন। প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ফেডারেশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কাউকে ছাড়া হবে না

আপডেট সময় : ০৫:১৪:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯