সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পুলিশের সহযোগিতায় এক নারী খুন। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দেয়ায় এক নারী খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত নারীর নাম শহর বানু (৬০)।
শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আলীপুরা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শহর বানু উপজেলার আলীপুরা গ্রামের মধ্যপাড়া এলাকার সিরাজুদ্দীনের স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে নরসিংদী মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, আধিপত্য বিস্তারের ঘটনায় ৯ ডিসেম্বর নজরপুরের আলীপুরায় দুপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আটজন আহত হন।

এ ঘটনায় পরদিন নরসিংদী মডেল থানায় দুপক্ষের দুজন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে দুটি মামলা করা হয়। এর একটি মামলার তদন্ত করতে শুক্রবার বিকালে সঙ্গীয় ফোর্সসহ আলীপুরা গ্রামে যান নরসিংদী মডেল থানার উপপরিদর্শক রুহুল আমিন।

এ সময় শহর বানু ওই গ্রামের কামাল মেম্বারের বিরুদ্ধে সাক্ষ্য দেন। পরে পুলিশ চলে গেলে এতে ক্ষুব্ধ হয়ে কামাল মেম্বারের পক্ষের ৭/৮ জন শহর বানুর বাড়িতে গিয়ে তার গলায় ও কপালে ক্ষুর দিয়ে আঘাত করে। এতে শহর বানু গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মরদহে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের সহযোগিতায় এক নারী খুন। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯