সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পুলিশের হাতে ধরা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ ১৬৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
তিন মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে প্রায় তিন বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের হামারোল গ্রামের নজরুল ইসলাম খার ছেলে জিম খা (২৭)। কিন্তু শেষ রক্ষা হলো না তার। বিয়ে করতে এসে পুলিশের হাতে ধরা পড়লেন তিনি। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিল্টন কুমার দেবদাস জানান, জিম খার বিরুদ্ধে লোহাগড়া থানায় তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সে প্রায় তিন বছর ধরে পলাতক ছিল। শুক্রবার বিকেলে লক্ষ্মীপাশা ইউনিয়নের বাকা গ্রামের মালেক মোল্লার মেয়ে রিনি খানমের সঙ্গে বিয়ে হচ্ছিল তার।

গোপন সংবাদের ভিত্তিতে বিয়ে বাড়িতে গিয়ে বর জিম খাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। গ্রেফতার করে থানায় আনার পর তাদের কাবিননামায় স্বাক্ষরসহ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে পুলিশের হাতে ধরা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:১৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯