সংবাদ শিরোনাম ::
ইয়াবাসহ ব্যবসায়ি বেল্লাল পাইক আগৈলঝাড়ায় গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৮:১৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ২৬০ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ি বেল্লাল পাইক (২৪) কে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বেল্লাল উপজেলার যবসেন গ্রামের হালিম পাইকের ছেলে। এসআই তৈয়বুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উত্তর শিহিপাশা এলাকায় অভিযান চালিয়ে বেল্লালকে ২২ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন। এঘটনায় বৃহস্পতিবার রাতেই তিনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত বেল্লালকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।


























