সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

প্রধানমন্ত্রীর কাছে নিজের বিচার চাইলেন সেই ছাত্রলীগ নেতা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ৩৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: বিভিন্ন বিতর্কিত ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ছাত্রলীগের ৩২ কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে ২১ জনকে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এবং ১১ জনকে আবেদনের পরিপ্রেক্ষিতে অব্যাহতি দেয়া হয়।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। শিগগির শূন্যপদগুলো পূরণ করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি।

ওই তালিকায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি বরকত হোসেন হাওলাদারও রয়েছেন। তাকে একসময় বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়া আরও কিছু অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এদিকে কেন্দ্রীয় কমিটি থেকে অব্যাহতি পাওয়ার পর বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন বরকত। সেখানে প্রধানমন্ত্রীর কাছে নিজেকে সন্ত্রাসী হিসেবে পরিচয় দিয়ে নিজের বিচার নিজেই চাইলেন এ ছাত্রলীগ নেতা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে সন্ত্রাসী কর্মকাণ্ড তিনি করেছেন, তার একটি ছবিও সংযুক্ত করেন বরকত।

বরকতের পোস্ট করা ছবিতে দেখা গেছে, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মাথা দিয়ে রক্ত ঝরছে। পেছনে রড হাতে হামলাকারীর ভূমিকায় বরকত। এমন ছবি দিয়ে ছাত্রলীগের বিজ্ঞপ্তিও সংযুক্ত করেছেন তিনি।

ছবি দুটি সংযুক্ত করে স্ট্যাটাসে বরকত লেখেন– ‘ধন্যবাদ, প্রধানমন্ত্রী মমতাময়ী জননী স্নেহময়ী ভগিনী বঙ্গবন্ধুকন্যা বিদ্যানন্দিনী বিশ্বনেত্রী দেশরত্ন শেখ হাসিনা, আমার প্রাণপ্রিয় আপা। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসী বরকত হোসেন হাওলাদারকে গ্রেপ্তার ও বিচার চাই।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রীর কাছে নিজের বিচার চাইলেন সেই ছাত্রলীগ নেতা!

আপডেট সময় : ০৫:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯