সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিয়মিত অফিস করেন না নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা । আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯ ৩১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়মিত অফিস করেন না নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাস। নিজের ইচ্ছামতো অফিসে আসেন, চলে যান সুবিধা অনুযায়ী। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত তার অফিস ছিল তালাবদ্ধ।

এ নিয়ে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু উপজেলা প্রশাসনের ফেসবুকে আইডিতে একটি পোস্ট দিয়েছেন। ‘Uno Nesarabad’ নামে ওই ফেসবুকে তিনি লিখেছেন, ‘সকাল ১০.০০ টা জনাব মানষ কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নেছারাবাদ এর কার্যালয় প্রতিদিনের মতই বন্ধ। তিনি নিজের ইচ্ছামত কার্যালয়ে আসেন এবং যান। অথচ সরকার সকল কর্মকর্তাকে সকাল ৯.০০ ঘটিকায় কার্যালয়ে বাধ্যতামূলক থাকতে বিশেষ নির্দেশ দিয়েছেন।’

মুহূর্তেই ওই পোস্টে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেন অনেকে। আমিনুল ইসলাম তালুকদার নামে এক স্কুলশিক্ষক সেখানে মন্তব্য করেন, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটা তথ্য জাতির সামনে তুলে ধরার জন্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নেবে।

সিকদার অরূপ নামে অপর এক ব্যক্তি মন্তব্য করেন, স্যার অফিসিয়াল ব্যবস্থা নিতে পারেন, আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে।

এ ব্যাপারে জানতে সকাল সাড়ে ১০টার দিকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানষ কুমার দাসের মুঠোফোনে কল দিলে তিনি বলেন, আমি গাড়িতে। সব সময় অফিস যেতে দেরি হয় না। মাসে ১৫ থেকে ২০ দিন আমাকে মাঠে থাকতে হয়। তাই অফিসে উপস্থিত হতে দেরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মানষ কুমার দাস গত এক বছর ধরে নেছারাবাদ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি বরিশালে। পরিবার নিয়ে তিনি সেখানে থাকেন। যখন ইচ্ছা হয় তখন বরিশাল থেকে অফিসে আসেন।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু বলেন, মানষ কুমার নিয়মিত অফিসে অনেক দেরি করে আসেন। প্রায় সময়ই তার অফিসে তালা ঝুলানো দেখা যায়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিয়মিত অফিস করেন না নেছারাবাদ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা । আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৫:৪৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯