সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ভাবিকে ভয়াবহ নির্যাতনের ঘটনায় দেবরসহ দুজনকে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::: সাভারে ভাবিকে ভয়াবহ নির্যাতনের ঘটনায় দেবরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সাভার মডেল থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী।

এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। গ্রেপ্তাররা হলেন- সাভার পৌর এলাকার দক্ষিণ রাজশান মোল্লাপাড়া মহল্লার আবু তাহেরের ছেলে শিমুল (১৮) ও একই মহল্লার মৃত আব্দুল জলিলের ছেলে জুয়েল (১৯)। জুয়েল ওই নারীর দেবর এবং শিমুল জুয়েলের বন্ধু হওয়ায় সেও ওই গৃহবধূর দেবর।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বুধবার দুপুরে খালার বাড়ি থেকে নিজের বাড়ি ফিরছিলেন গৃহবধূ। দক্ষিণ রাজাশন মোল্লাপাড়া এলাকায় পৌঁছালে গৃহবধূকে তুলে বাড়িতে নিয়ে যায় জুয়েল ও তার বন্ধু শিমুল। পরে তার হাত-মুখ গামছা দিয়ে বেঁধে একের পর এক হামলে পড়ে তার উপর। পড়ে এই বিষয়টি কাউকে জানালে গৃহবধূকে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়।

পরে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানান। রাতে সাভার মডেল থানায় মামলা করেন স্বামী। এ ঘটনায় রাতেই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) জাকারিয়া হোসেন বলেন, দলবেঁধে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার একজন ওই গৃহবধূর দেবর, আরেকজন দেবরের বন্ধু। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভাবিকে ভয়াবহ নির্যাতনের ঘটনায় দেবরসহ দুজনকে গ্রেপ্তার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯