সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠি নলছিটিতে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ৫৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে হদুয়া বৈশাখীয়া বাজার সংলগ্ন শ্বশুর বাড়িতে মো.রাজু (২৬) নামে এক জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহতের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। নিহত রাজু সদর উপজেলার লেশ প্রতাপ গ্রামের মোঃইউসুফ আলীর ছেলে। রাজু মঙ্গলবার শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে অবস্থান করছিলো। স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ির পাশের ধানক্ষেত সংলগ্ন একটি আমগাছের সাথে একটি সাদা কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এসময় তার পা মাটিতে লুটানো অবস্থায় দেখতে পাওয়ায় রহস্য জনক বলে মনে হচ্ছে। নিহত রাজুর বোন ইয়াসমিন আক্তার বলেন, আমার ভাই শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলো। তারা আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। নলছিটি থানার ওসি মোঃ শাখাওয়াত হোসেন জানান, উপজেলার বৈশাখিয়া বাজার সংলগ্ন শ্বশুর বাড়িতে বেড়ানো অবস্থায় রাজু নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি নলছিটিতে শ্বশুরবাড়িতে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০১:১৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯