সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। একপর্যায়ে নগরীর ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ভাঙচুর চালানোরও অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের সামনে এই ঘটনা ঘটে।

এতে জেলা ছাত্রলীগের সহ সম্পাদক হাফিজুর রহমান রুমি এবং ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়েরসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজে ফার্স্ট ইউজিভি আইসিটি কার্নিভাল ২০১৯ এর প্রস্তুতি চলছিল। একপর্যায়ে ওই ইউনিভার্সিটির ছাত্র ও ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জোবায়ের কয়েকজন ছাত্রের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পরে।

বিষয়টি ইউনিভার্সিটির পাশেই চায়ের দোকানে বসে থাকা বরিশাল জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাতের অনুসারীসহ সম্পাদক হাফিজুর রহমান রুমির চোখে পড়লে তিনি গিয়ে তাদের থামিয়ে দেন।

একপর্যায়ে নিজেকে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহম্মেদ মান্নার অনুসারী দাবি করে জোবায়ের রুমিকে মারধর করেন। পরে রুমির সহচরীরা বিষয়টি টের পেয়ে জোবায়ের ও তার সহচরীদের ওপর হামলা চালালে বিষয়টি সংঘর্ষে রুপ নেয়। এরপর রুমি নামের ওই ব্যক্তির লোকজন ভার্সিটিতে প্রবেশ করে ভাঙচুর চালায়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত গিয়ে নিয়ন্ত্রণের চেস্টা করেন। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এলেও উত্তেজনা না থামলে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এছাড়াও বিদেশি ও নারী শিক্ষার্থীদের নিরাপদে তার গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

মেয়র সাদিক আব্দুল্লাহকে কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না জানান, সংঘর্ষকারী তার দলের লোক নয়। নির্বাচনের সময় কাজ করলেও পরে এলাকায় তাকে আর দেখা যায়নি।

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী জানান, বাইরে ঝামেলার পর হঠাৎ করেই কিছু লোকজন এসে ক্যাম্পাসের মধ্যে ভাঙচুর করে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা রয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ সাদিক আব্দুল্লাহ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন

আপডেট সময় : ০৮:১৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯