সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

রাজাকারের প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নাম নেই বলে মন্তব্য করেছেন ফখরুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ২৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::আওয়ামী লীগে অনেক রাজাকার আছে, যাদের নাম রাজাকারের প্রকাশিত তালিকায় নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুর ১২টায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

রাজাকারের তালিকা প্রকাশ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‌‘এই সরকার নিজেদের প্রয়োজনে রাজনৈতিক হীন উদ্দেশ্যে বিভিন্ন তালিকা করছে। রাজাকারদের তালিকা সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে তা এখনই বলা যাবে না। আওয়ামী লীগে অনেক রাজাকার আছে যাদের নাম তালিকায় নেই। এ তালিকা তৈরি হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে।’

এ সময় রাজাকারদের সঠিক তালিকার করার দাবি জানান তিনি। ওই তালিকায় আওয়ামী লীগে যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তাদের নামও অন্তর্ভূক্ত করার দাবি জানান তিনি।

এর আগে বিএনপি মহাসচিবের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী-খান সোহেল, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস, মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাকারের প্রকাশিত তালিকায় আওয়ামী লীগের নাম নেই বলে মন্তব্য করেছেন ফখরুল ইসলাম

আপডেট সময় : ১১:১৬:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯