সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজেকে পুলিশ কর্মকর্তার ছেলে বলে পরিচয় দিয়েছেন তানভির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ ৩৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক::বরিশাল নগরী থেকে ইয়াবাসহ আটক হয়েছেন দুই যুবক। একজন আরিফুর রহমান তানভির (২৫), অন্যজন মেহেদী হাসান সম্রাট। এর মধ্যে নিজেকে পুলিশ কর্মকর্তার ছেলে বলে পরিচয় দিয়েছেন তানভির। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
গতকাল রোববার নগরীর বিএম কলেজ এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) রেহান।

এসআই রেহান জানান, গ্রেপ্তারের পরে তানভির নিজেকে বরগুনা জেলার বামনা থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমানের ছেলে বলে পরিচয় দেন।

ডিবি পুলিশ জানিয়েছে, মহান বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বরিশাল শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিবি পুলিশ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি কার্যক্রম শুরু করে। রিকশায় করে বিএম কলেজ এলাকার চেকপোস্টটি অতিক্রমকালে তানভির ও মেহেদীর আচরণে পুলিশের সন্দেহ হয়।

এসআই রেহান এ সময় তাদের তল্লাশি করলে ১০০ পিস ইয়াবা পান। পরে জিজ্ঞাসাবাদে তানভির নিজেকে পুলিশ কর্মকর্তার ছেলে বলে পরিচয় দেন। পরে দুজনকেই ডিবি অফিসে নেওয়া হয়।

ডিবি পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) নওরেশ কর্মকার বলেন, ‘মাদক বিক্রেতা বা সেবনকারীদের সাথে কোনো আপসের সুযোগ নেই। এই ঘটনায় বরিশাল মহানগরীর কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্ততি চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজেকে পুলিশ কর্মকর্তার ছেলে বলে পরিচয় দিয়েছেন তানভির

আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯