সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ যুবদলের ৫ শতাধিক তাল বীজ রোপন ঘোড়াঘাটে ৪ পদজয়ী ও বৃত্তিপ্রাপ্ত ৫২ শিক্ষার্থীকে সংবর্ধনা বিরামপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা‎‎ অনুষ্ঠিত পিরোজপুরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবস উদযাপন, চালকদের সম্মাননা ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড চুয়াডাঙ্গায় ঝন্টু হত্যা মামলার ১৭ বছর পর দুজনের যাবজ্জীবন কারাদন্ড বরিশালে ডেলটা লাইফ ইনসিওরেন্সের একক বীমার বিশেষ উন্নয়ন সভা অনুণ্ঠিত নানা আয়োজনে ঝালকাঠিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব কেয়ার চাকুরী মেলা অনুষ্ঠিত

উজিরপুরে খাদ্য অধিদপ্তরের ৭ বস্তা সরকারি চাল উদ্ধার এ সময় ইউপি সদস্য পালিয়ে যায়।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯ ৩৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুরে খাদ্য অধিদপ্তরের ৭ বস্তা সরকারি চাল উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস। এ সময় ইউপি সদস্য পালিয়ে যায়।

১৪ ডিসেম্বর বিকেলে উপজেলার গুঠিয়া ইউনিয়নের নারায়নপুর বাজারের রতন সমদ্দারের ফার্নিচারের দোকান থেকে ৩০ কেজি করে ৭ বস্তা চাল গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করেন নির্বাহী অফিসার।

স্থানীয় কতিপয় ব্যক্তি জানান, ইউপি সদস্য মোজাম্মেল হোসেন হতদরিদ্রদের চাল আত্মসাৎ করে ঐ দোকানে লুকিয়ে রেখেছিলেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করেন।

এর ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, মডেল থানার এস,আই মানিকসহ একটি টীম ঘটনাস্থল থেকে ২১০ কেজি চাল উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ারের কাছে জিম্মায় রাখেন।

আরো জানা যায়, অভিযান চলাকালীন সময়ে ইউপি সদস্য মোজাম্মেল হোসেন পালিয়ে যান। এ বিষয়ে ইউপি সদস্য মোজাম্মেল হোসেনের কাছে জানাতে চাললে তিনি বলেন, ভোক্তারা ঐ দোকানে চাল গচ্ছিত রেখেছিল।

এই সুযোগকে কাজে লাগিয়ে আমার প্রতিপক্ষরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এ ব্যাপারে নির্বাহী কর্মকর্তা জানান, সরকারি চাল উদ্ধার করে চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

উজিরপুরে খাদ্য অধিদপ্তরের ৭ বস্তা সরকারি চাল উদ্ধার এ সময় ইউপি সদস্য পালিয়ে যায়।

আপডেট সময় : ০১:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯