সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ২৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ও রুপা হকও নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবারের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার সকালেই ফল ঘোষণা করা হচ্ছে।

এতে পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা এয়ালিং সেন্ট্রাল এন্ড অ্যাকটনের আসনে রুপা হক ও বেথনাল গ্রিন এন্ড বো আসনে রুশনারা আলী আলাদাভাবে বিজয় নিশ্চিত করছেন।

এদিকে ব্রিটেনের সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টিড ও কিলবার্নে নিজের আসনে তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকী। হ্যাম এন্ড হাইয়ের খবরে এমন তথ্য জানিয়েছে।

২০১৫ সালে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন ৩৭ বছর বয়সী এই এমপি। তখন তিনি ১৪ হাজার ১৮৮ ভোটে এগিয়ে ছিলেন।

নির্বাচনে তাকে বিজয়ী করায় স্থানীয়দের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লেবার পার্টির এই এমপি।

বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী বলেন, আমরা বিজয়ী হয়েছি। কিন্তু জাতীয়ভাবে আমাদের দল খুব একটা ভালো করতে পারেনি। আমাদের সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনর্প্রতিষ্ঠা করতে হবে।

টিউলিপ বলেন, দেশে এখন লেবার সরকার দরকার। আমি নিশ্চিত হতে চাই, আগামীতে আপনারা কেবল আমার পাশেই না, সব সহকর্মীদের পাশে দাঁড়াবেন। বিশেষ করে নারী সহকর্মীদের প্রতি, যারা নিজেতের আসন হারিয়েছেন।

এ বারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। যাদের মধ্যে ৭ জনই নারী।

বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে এক জন করে এই নির্বাচনে অংশ নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রিটেনের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত রুপা হক

আপডেট সময় : ০৫:৫০:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯