সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছেন টিউলিপ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ ২৮৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক::লন্ডনের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসন থেকে টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি, শেখ রেহানার মেয়ে।
আজ শুক্রবার পাওয়া ফলাফলে জানা গেছে, ২৮ হাজার ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন টিউলিপ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট।

টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ২০১৫ সালে এই আসন থেকে প্রথমবার পার্লামেন্ট সদস্য নির্বা‌চিত হন। ২০১৭ সালের নির্বাচনে তিনি পুনঃনির্বাচিত হন। এবার তৃতীয়বারের মতো জয়ী হলেন টিউলিপ।

এ ছাড়া যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন শহরের ইলিং সেন্ট্রাল আসনে লেবার পার্টির হয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হন তিনি।

নিকটতম প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়ী হয়েছেন রূপা হক। তিনি পেয়েছেন ২৮ হাজার ১৩২ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কনজারভেটিভ পার্টির জুলিয়ান গ্যালেন্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট।

উল্লেখ্য, যুক্তরাজ্যের এবারের সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। ৯ জনের মধ্যে লেবার পার্টি থেকে সাত, লিবারেল ডেমোক্র্যাটের এক এবং কনজারভেটিভ পার্টি থেকে একজন। তাদের ৯ জনের সাতজনই নারী।

তবে আলোচনা বেশি হচ্ছিল ব্রিটিশ-বাংলাদেশি পাঁচ নারীকে নিয়ে, যাদের তিনজন এখন সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টানা তৃতীয়বারের মতো বিপুল ভোটে জয়ী হয়েছেন টিউলিপ।

আপডেট সময় : ০৫:৩৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯