সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠি জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাহআলম সম্পাদক পনির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ ৩৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:নৌকায় চড়ে যারা অন্যের নৌকা ফুটো করে ডুবায় তাদের দলে স্থান হবে না- আমু

আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য ও ঝালকাঠি-২ আসনে সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, যারা নৌকায় চড়ে বিজয় লাভ করে আরেকজনের নৌকা ফুটো করে ডুবায় তাদের আর কোনদিন নৌকায় স্থান হবে না। আওয়ামী লীগ পরিবারের ভেতর যারা ভাঙন সৃষ্টি করতে চায়, দ্বিধা বিভক্ত করতে চায়, সার্থ হাসিলের জন্য বিভিন্ন কর্মকান্ড করে, তাদর ব্যপারে সজাগ থাকতে হবে। তাদেরকে শিক্ষা দিতে হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ প্রবীণ নেতা। বৃহস্পতিবার দুপুরে শহরের শিশুপার্কের মুক্তমঞ্চে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তব্যে এ কথা বলেন তিনি। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের কেন্দ্রিক কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, যারা চাঁদবাজ, টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, যারা জঙ্গি এবং সাম্প্রদায়িক তাদের বিরুদ্ধে আমাদের লড়াই-সংগ্রম। এ সংগ্রম শেখ হাসিনার একার নয়, দেশের ১৬ কোটি মানুষের সংগ্রম। আর এ সংগ্রামে আমাদের সকলকে শেখ হাসিনার পাশ থাকতে হবে। তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারীরা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই সংগ্রাম অব্যহত রাখতে হবে। দুপুর ১২ টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সাবেক মন্ত্রী এমপি আমির হোসেন আমু। জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রিয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য গোলাম রব্বানী চিনু বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির সম্মেলনে বার্ষিক প্রতিবেদন তুলে বক্তব্য রাখেন। সম্মেলনের দি¦তীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে সরদার মো. শাহ আলমকে পুনরায় সভাপতি ও অ্যাড. খান সাইফুল্লাহ পনিরকে সাধারণ সম্পাদক করে ৭৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠি জেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শাহআলম সম্পাদক পনির

আপডেট সময় : ১২:৩৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯