ঝালকাঠিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংর্ঘষে আহত ১০। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৪:৩০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে দুই গ্রুপে’র সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় পৌর শহরের পালবাড়ি এলাকায় এই সংঘর্ষ ’র ঘটনা ঘটেছে।
জানা গেছে, যুবলীগ নেতা কামাল শরীফ এবং হুমায়ুন কমিশনারের সর্মথকদের অন্তদন্দের জেরে এ সংঘর্ষ বাধে। সংঘর্ষে তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সংঘর্ষে আহত রা হলেন, কামাল শরীফ(৩৭),ইদ্রিশ শরীফ (২৭), ইলিয়াস শরীফ(২৭), সুমন মোল্লা (২২)ঝামাল শরীফ(৪০) সালাউদ্দিন(৩০)।
কামাল শরীফ সর্মথকদের বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে।অপর দিকে হুমায়ুন কবির কমিশনার সর্মথক’র হলেন,মিরাজ(৩৫), শাহ আলম খান ফারসু কমিশনার(৪০), রিয়াজ মৃর্ধা(৩৮) অজ্ঞাত।
হুমায়ুন কমিশনার সর্মথকদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পালবাড়ি এলাকার দোকানপাট বন্ধ রয়েছে এলাকা থমথমে বিরাজ করছে ।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


























